ব্রেকিং নিউজ : আহত সারজিস আলম, জানা গেল সর্বশেষ অবস্থা
আলম আহত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ার) রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত সারজিস আলম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়।
বিশ্ববিদ্যালয়ের একুশে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিম আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গিয়েছে। এছাড়া মাথায় আঘাত লেগেছে।
ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জাবির হোসেন বলেন, সমন্বয়ক সারজিস আলম আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তার বাম চোখের পাশে সামান্য কেটে গিয়েছে। চক্ষু বিভাগে তার ক্ষত জায়গায় একটি সেলাই দেয়া হয়েছে। তবে তার চোখ, মাথায় কোন সমস্যা নেই। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

Comments
Post a Comment