Posts

Showing posts from March, 2025

রেড অ্যালার্ট জারি, ঈদের ছুটি বাতিল

Image
  হরিণ শিকার ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করেছে বন বিভাগ। বিশেষ প্রয়োজন ছাড়া বনরক্ষীদের এবারের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করে পূর্ব সুন্দরবন বিভাগ জানায়, প্রতিবছর ঈদের সময় সুন্দরবনে বেড়ে যায় চোরা শিকারিদের দৌরাত্ম। বিশেষ করে হরিণ শিকারি চক্র বেপরোয়া হয়ে ওঠে। ঈদে ছুটির ফাঁকে বহুগুণে বেড়ে যায় হরিণ শিকারের মাত্রা। তবে এবছর ঈদের আগে থেকেই হরিণ শিকারিরা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি সক্রিয়। অপরদিকে, সম্প্রতি ঘটে যাওয়া বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের টেপার বিল ও শাপলার বিল এলাকায় ভয়াবহ দুটি অগ্নিকাণ্ডে বেশি উদ্বিগ্ন বন বিভাগ। দুটি অগ্নিকাণ্ডে প্রায় ছয় একর বনের সুন্দরীসহ নানা প্রজাতির গাছপালা, লতাগুল্ম পুড়ে ছাই হয়ে যায়। শুষ্ক মৌসুমে এ ধরণের আগুনের ঘটনা প্রতিবছরই ঘটে সুন্দরবনে। বনসংলগ্ন এলাকার মৌসুমি মাছ শিকারিরা এই নাশকতায় জড়িত বলে অভিযোগ রয়েছে। মূলত হরিণ শিকার ও অগ্নি সন্ত্রাস এই দুই কারণেই এবার বেশি সতর্ক বন বিভাগ। সুন্দরবন বিভাগ ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সুন্দরবন ও বনসংলগ্ন বি...

৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না এলে ঢাকা অবরোধের ঘোষণা

Image
  আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশ থেকে ঢাকা অবরোধ করার ঘোষণা দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে অবস্থান নেন ওয়ারিয়র্স অফ জুলাইয়ের নেতারা। এসময় তারা বলেন, ‘আমাদের পঙ্গুত্বের থেকে বের করে সাধারণ জীবন ফিরিয়ে না দিয়ে, আমাদের শহীদদের জীবন ফিরিয়ে না দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে করতে দেওয়া হবে না।’ রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে এসময় তারা বলেন, ‘সতর্ক হয়ে যান নইলে আর একটি জুলাই দেখতে হবে। শুধরে যান নইলে আপনাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে।’ তারা আরও বলেন, ‘আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি আমাদের ভয় দেখবেন না। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমারা রাজপথ ছাড়ব না। জুলাই আন্দোলন কেবল নির্বাচনের জন্য হয়নি। মানুষের বাকস্বাধীনতা এবং সমতা, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য হয়েছে। যা বাংলাদেশ স্বাধীনতার এত বছরেও পায়নি।’

প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগ পত্র

Image
  ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। তবে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন রয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এলো তার সই করা পদত্যাগটি। মহামান্য রাষ্ট্রপতি বরাবর ৫ আগস্ট এই পদত্যাগটি দেন শেখ হাসিনা। পদত্যাগ পত্রে শেখ হাসিনা লেখেন, “আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে, সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি।” তিনি আরও লেখেন, “এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে।” পদত্যাগ পত্রে শেখ হাসিনা লেখেন, “গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে, এ মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি, আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে।” শেষ পর্যায়ে লেখেন,...

সেনা প্রধানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন আসিফ মাহমুদ

Image
  দেশজুড়ে: হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পেজের একটি পোস্টে "ক্যান্টনমেন্টের ইন্টারভেনশনের ট্রেইলর-১" নামের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে সেনাপ্রধানের বিষয়ে মন্তব্য করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ভিডিওতে তিনি জানান, সেনাপ্রধান ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে গ্রহণ করতে পারছিলেন না। আসিফ মাহমুদ বলেন, "সেনাপ্রধানের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, কেন ড. ইউনূস? অন্য কাউকে কেন নয়? তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। একজন কনভিক্টেড ব্যক্তিকে দেশের প্রধান উপদেষ্টা হিসেবে কীভাবে গ্রহণ করা সম্ভব?" তিনি আরও বলেন, "আওয়ামী লীগ এই ব্যক্তিকে একেবারে মেনে নিতে পারছে না, কারণ দেশের ৩০-৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। এই জনগণের বিপক্ষে গিয়ে একজন কনভিক্টেড ব্যক্তিকে প্রধান উপদেষ্টা বানানো উচিত নয়।" এদিকে, সেনাপ্রধান শেষমেশ বলেন, "আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হচ্ছি।" এই ফেসবুক পোস্টটি প্রকাশিত হওয়ার এক ঘণ্টার মধ্যে ৮৭ হাজার রিয়াকশন, ৪ হাজার কমেন্ট এবং ৫.২ মিলিয়ন ভিউ পেয়েছে। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। ভ...

আ. লীগ-বিএনপির সংঘর্ষ, গুলিবিদ্ধসহ নিহত যতজন

Image
  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন। আজ শুক্রবার ভোরে উপজেলার চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রায়পুরা উপজেলা চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। তারা দু’জনই আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক বলে জানা যায়। নিহত আমিনের পায়ে গুলির চিহ্ন রয়েছে। এদিকে দুইজন নিহতের ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁনপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুর সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সঙ্গে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সামসু মেম্বারের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বিএনপি নেতা সামুস মেম্বার ও তার সমর্থকদের এলাকা ছাড়া করেন সালাম-সোহাগরা। ৫ আগস্টের পর সামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকায় ফিরে আসেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই জের ধরে দু’পক্...

শেখ হাসিনা কেন সেফ এক্সিট পেলেন, অবশেষে জানালেন সেনাপ্রধান

Image
  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেফ এক্সিট দেয়া কি ঠিক ছিল? নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত? অনেকের মনেই রয়েছে এমন প্রশ্ন। এবার কানাডা ভিত্তিক বাংলা গণমাধ্যম, নাগরিক টেলিভিশনের সাথে আলাপচারিতায় এই প্রশ্নের জবাব দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সম্প্রতি নাগরিক টেলিভিশনের সাথে এক টেলিফোন আলাপে সেনাপ্রধান বলেন, আমি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছিলাম। তখন জানতে পারি, শেখ হাসিনা চলে যাচ্ছেন। তবে দেশ ছেড়ে চলে যাচ্ছেন এটি জানতাম না। আমি মনে করি, দেশে থাকলে শেখ হাসিনার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারতো। একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, এটি কেউ চাইবে না। এটি নিশ্চয়ই কাম্য নয়। তিনি বলেন, সবাই একসাথে কাজ করলে দেশ সংস্কার করা সম্ভব হবে। একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারব। সেনাবাহিনীও সরকারের সাথে রয়েছে, কাজ করছে। সেই লক্ষ্যে আমাদের যেতে হবেই, কারণ এই কার্যক্রমকে অর্ধেক সম্পন্ন অবস্থায় রাখা যাবে না। এই লক্ষ্য থেকে ফিরে যাওয়ার সুযোগ নেই। জনগণের উদ্দেশে তিনি বলেন, অনেকে গুজব ছড়াচ্ছে। সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে একেক রকম সংবাদ পরিবেশন করা হয়। এর ফলে মানুষের ভুল ধারণা সৃষ্টি হয়...

গুলশানে পুলিশ প্লাজার সামনে মাথায় গুলি করে হত্যা, সেই যুবকের পরিচয় মিলল

Image
  রাজধানীর গুলশানে সুমন নামে এক ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে সন্ত্রাসীরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুলশানে পুলিশ প্লাজার সামনে এ গুলির ঘটনা ঘটে। নিহত সুমন মহাখালী টিভিগেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর এলাকায়।  পুলিশে সূত্রে জানা যায়, মুমূর্ষু অবস্থায় সুমনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখান থেকে  উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গুলশান থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর...

সাহরি খাওয়ার পরে কি সহবাস করা যাবে

Image
  রমজান মাসে রোজা রাখার জন্য শেষ রাতে সাহরি খাওয়া সুন্নত। এটি শুধু একটি সুন্নত কাজ নয়, বরং শারীরিক সুস্থতার জন্যও অত্যন্ত জরুরি। মুসলমানরা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে সাহরি খেয়ে রোজার নিয়ত করেন। রোজা সহ যেকোনো ইবাদতের জন্য নিয়ত করা জরুরি। রাসূল (সা.) বলেছেন, "প্রত্যেক আমল নিয়তের ওপর নির্ভরশীল।" তাই রমজানের রোজার জন্যও সঠিক নিয়ত করা গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেকে রোজার নিয়তের জন্য নির্দিষ্ট আরবি দোয়া পড়েন। তবে ইসলামি বিশেষজ্ঞদের মতে, বাংলায় মনে মনে নিয়ত করলেও রোজা হয়ে যায়। এমনকি কেউ যদি সাহরির জন্য ঘুম থেকে ওঠে এবং সাহরি খেয়ে নেয়, তাহলেও তা নিয়তের অন্তর্ভুক্ত হয়ে যায়। সাহরি খাওয়ার পর সহবাস করা যাবে কি? যদি কেউ সাহরি খাওয়ার পর, কিন্তু সুবহে সাদিক হওয়ার আগে, স্ত্রী সহবাস করেন, তাহলে তার রোজায় কোনো সমস্যা হবে না। কারণ, রমজানের দিনে রোজা রেখে সহবাস করা নিষিদ্ধ হলেও রাতের বেলায়, অর্থাৎ সূর্যাস্ত থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত তা বৈধ। তবে যারা ইতেকাফে আছেন, তাদের জন্য রাতেও স্ত্রী সহবাস করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন: "রমজানের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের কাছে গ...

যে ৪ টি চিহ্ন থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন

Image
  সম্প্রতি এক লাইভ শোতে শায়খ আহমাদুল্লাহ আল্লাহর ভালোবাসার চিহ্ন নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, "আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ভালোবাসেন, তখন কিছু আলামত বা চিহ্ন প্রকাশ পায়।" প্রথমত, আল্লাহ যে কাউকে ভালোবাসেন, তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করেন, বিশেষ করে মুমিনদের মধ্যে। শায়খ বলেন, "অন্যদের ভালোবাসা শুধুমাত্র আল্লাহর ভালোবাসার ফল।" দ্বিতীয়ত, আল্লাহ যে কাউকে ভালোবাসেন, তাকে পরীক্ষা দেন—অর্থাৎ, বিপদ ও মুসিবত দিয়ে তাকে পরীক্ষা করা হয়। এই কষ্ট আল্লাহর ভালোবাসার অংশ। তৃতীয়ত, আল্লাহ তার প্রিয় বান্দাকে দুনিয়ার আসক্তি থেকে দূরে রাখেন। শায়খ বলেন, "যে ব্যক্তি দুনিয়া থেকে দূরে থাকে, তার জন্য আল্লাহ এক অমূল্য ভালোবাসা দান করেন।" চতুর্থত, আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে নেক কাজ করার সুযোগ দেন। ভালো কাজ ও দ্বীনের উপর থাকার সুযোগই প্রমাণ, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন।

ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এবং শেখ হাসিনার সাথে সাক্ষাৎ! যা জানা গেল

Image
  ১৩ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরের তারিখ নির্ধারণ করে ঘোষণা দিয়েছেন দাবিতে একটি ভিডিও গত ১০ মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। পোস্টটির মাধ্যমে আরও দাবি করা হচ্ছে, সফরকালে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতের পর ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও আনঅফিসিয়াল একটি সাক্ষাৎ করবেন। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গত ১৩ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এবং এসময় শেখ হাসিনার সাথে সাক্ষাতের তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ট্রাম্প উল্লেখিত তারিখে ভারত সফরে যাননি। মূলত, ডোনাল্ড ট্রাম্পের প্রথম ক্যাবিনেট মিটিংয়ের একটি দৃশ্য কাট করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। অনুসন্ধানের ‍শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। পর্যালোচনায় ভিডিওটিতে ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে মন্তব্য করতে শুনা গেলেও তার ভারত সফরের বিষয়ে কোনো আলোচনা করতে শোনা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৩ মার্চ ভারত সফরের বিষয়ে অনুসন্ধান করেও ...

পরকীয়া জেনে যাওয়ায় শ্বশুরের বিরুদ্ধে বিশাল বড় অভিযোগ করল বৌমা

Image
  নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক চাঞ্চল্যকর ঘটনায়, পরকীয়ার সত্য উন্মোচিত হওয়ার পর শ্বশুরকে ধর্ষণের মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। অভিযোগকারী শ্বশুর উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সোমবার (১৭ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শ্বশুরের স্ত্রী ও পরিবারের সদস্যরা এ অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে শ্বশুরের স্ত্রীর দাবি, তার পুত্রবধূর স্বামী প্রবাসে থাকার সুযোগে তিনি স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি শ্বশুরের নজরে এলে তিনি প্রবাসী ছেলেকে ঘটনা জানান। এতে পারিবারিক কলহের সৃষ্টি হয়, এবং একপর্যায়ে ওই গৃহবধূ শ্বশুরকে হুমকি দিয়ে বলেন, “আরও বাড়াবাড়ি করলে জেলের ভাত খাওয়াবো।” এরপর হঠাৎ করেই ওই গৃহবধূ শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্ট ও ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত গৃহবধূ টিকটক ব্যবহার করেন এবং এক যুবকের সঙ্গে একাধিক ভিডিও তৈরি করেছেন। ভিডিওগুলোতে কখনো তা...

আছিয়া ধ* র্ষ* ণ-হ*ত্যা মা’ম’লায় ৩ আসা’মিকে কবে আদা’লতে তোলা হবে?

Image
 মাগুরায় আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বোনের স্বামী, শ্বাশুড়ি ও ভাসুরের ৫ দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। পুলিশ জানিয়েছে, ৩ আসামিকে আজই আদালতে তোলা হতে পারে। শুক্রবার, ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে প্রধান আসামি হিটু শেখ। সে আছিয়ার বোনের শ্বশুর। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ৬ মার্চ, মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিপীড়নের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। এক সপ্তাহ নিবিড় পরিচর্যা আর লাইফ সাপোর্টে থেকে বৃহস্পতিবার মারা যায় শিশুটি। এ ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি হিটু শেখকে ৭ দিন আর বাকি তিনজনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

'ভাই, আমি সুমাইয়াকে মাইরা ফালাইছি, আমি আর বাঁচমু না'!

Image
  'ভাই, আমি সুমাইয়াকে মাইরা ফালাইছি, আমি আর বাঁচমু না, আমি আত্মহ'ত্যা করুম'- ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন রমজান আলী। ওপাশ থেকে প্রবাসী সম্বন্ধী হতভম্ব হয়ে শুনছেন, কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। তবে শনিবার (১৫ মার্চ) সকালেই এ ঘটনার সত্যতা মিলেছে। শনিবার সকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব জামালপাড়ার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই স্বামী পলাতক ছিল, তবে কয়েক ঘণ্টার ব্যবধানে মহেশখালী থানা পুলিশ তাকে গ্রেফতারও করেছে। নিহত সুমাইয়া পানিরছড়া এলাকার হারুন রশিদের মেয়ে। কয়েক বছর আগেই পূর্ব জামালপাড়ার রাজমিস্ত্রি শ্রমিক রমজান আলীর সঙ্গে বিয়ে হয় সুমাইয়ার। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানিয়েছেন, সবকিছুই স্বাভাবিক ছিল। ঘরের বাইরে উঠোনে খেলছিল তার দুই বছরের কন্যা শিশু। পাশের নূরানী মাদ্রাসা থেকে ফিরে এসেছিল সাত বছরের ছোট সন্তান সাইফুল ইসলাম। ঘরে ফিরে ভাত চাইতে গিয়ে কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকতেই তার চিৎকারে এগিয়ে আসেন প্রতিবেশীরা। দেখেন সুমাইয়ার নিথর দেহ পড়ে আছে খাটে। নিহত সুমাইয়ার...

মাগুরায় শিশুটিকে ধ র্ষ ণের কথা স্বীকার করে আদালতে যা বললেন হিটু শেখ

Image
  মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে এই জবানবন্দি দেন। বাদীপক্ষের প্যানেল আইনজীবী শাহেদ হাসান টগর জানান, মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জবানবন্দিতে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন। জবানবন্দি প্রদানকালে হিটু শেখ জানান, ‘নির্জন ঘরে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন।’ মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, শনিবার বিকেলে মামলার প্রধান আসামি হিটু শেখকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সন্ধ্যায় শিশু ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তিনি আরও বলেন, শিশু ধর্ষণের ঘটনায় হিটু শেখ ও তার দুই ছেলে সজিব, রাতুল ও তার স্ত্রী জবেদা বেগমের নামে মামলা দায়ের হয়। এ ঘটনার অন্য তিন আসামিও রিমান্ডে রয়েছে। গত ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের...

আছিয়া ধ/র্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে জবানবন্দি

Image
 মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগে প্রধান আসামি হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। এর আগে, ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালে বৃহস্পতিবার (১৪ মার্চ) মারা যায়। এই নৃশংস ঘটনার পর থেকেই মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থান নেয়। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশের একটি উচ্চপদস্থ কর্মকর্তার গাড়িতে করে হিটু শেখকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। উল্লেখযোগ্য বিষয় হলো, সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও মামলার গুরুত্বের কারণে আদালত কার্যক্রম পরিচালিত হয়। জনরোষের আশঙ্কায় পুলিশের বিশেষ নিরাপত্তার মধ্যেই আসামির স্বীকারোক্তি নেওয়া হয়। এর আগে, ১০ মার্চ গভীর রাতে চারজন আসামিকে আদালতে হাজির করা হয়। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত প্রধান আসামি হিটু শেখকে সাত দিনের রিমান্ডে পাঠান এবং বাকি তিনজনের পাঁচ দিনের...

হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ভারতের সেনাপ্রধানের বিস্ফোরণ মন্তব্য; সত্য মিথ্যা যা জানা গেল

Image
  বাংলাদেশে শেখ হাসিনার ফিরে আসার পর ঢাকা-দিল্লি সম্পর্ক আগের মতো হবে, এমন মন্তব্য ভারতীয় সেনাপ্রধানের পক্ষ থেকে করা হয়েছে বলে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে এই দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাপ্রধান এমন কোনো মন্তব্য করেননি। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যে ভিডিওটি প্রচার করা হয়েছে, তাতে বলা হয়েছে যে, শেখ হাসিনা ফিরলে ঢাকা-দিল্লি সম্পর্ক আবার আগের অবস্থায় ফিরে আসবে। তবে ভিডিওটি খতিয়ে দেখে নিশ্চিত করা হয়েছে যে, সেনাপ্রধান এমন কোনো বক্তব্য দেননি। ভিডিওটির সঙ্গে একটি জাতীয় দৈনিকের লোগো যুক্ত করা হয়েছিল এবং ওই দৈনিকের ফেসবুক পেজে ১০ মার্চ একটি পোস্টও পাওয়া গেছে। পোস্টের ক্যাপশনে বলা হয়েছিল, বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ঢাকা-দিল্লির সম্পর্কের পরিবর্তন হতে পারে। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, যিনি ওই প্রতিবেদনটি নিয়ে কথা বলেছেন, তিনি বলেছেন, "বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর সম্পর্ক খুবই দৃঢ় এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে।" তবে তাঁর মন্তব্য...

হাসিনা বাদ! আ’লীগের নতুন দায়িত্ব পেলেন দুই নেতা, জেনে নিন তাদের নাম

Image
  বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবার ভারতে গোপন বৈঠক করেছে আওয়ামী লীগের পলাতক নেতারা।আর এই অস্থিতিশীল করার জন্য করা হয়েছে কমিটি জে কমিটির প্রধান জাহাঙ্গীর কবির নানক এবং বাহাউদ্দিন নাসি. হাসিনাকে বাদ দেওয়া হয় গত ১৫ই জানুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হলেও জানা গেছে, সম্প্রতি। আল জাজিরার অনুসন্ধানে সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক ফেসবুক পোস্টে এ কথা জানানো হয়েছে। বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে বৈঠকের কথা জানান তিনি।জুলকারনাইন সায়ের জানান, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী সহিংসতায় যুক্ত হওয়া শীর্ষ নেতাদের নিয়ে আওয়ামী লীগের একটি গোপন বৈঠক গত ১৫ জানুয়ারি কলকাতার পার্ক হোটেলে অনুষ্ঠিত হয়। বৈঠকটিতে শুধু আওয়ামী লীগের শীর্ষ নেতারাই নয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতাদেরও উপস্থিতি দেখা গেছে।বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, অসীম কুমার উকিল, যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম হোসেন, আল নাহিয়ান খান জয়, গোলাম রাব্বানী, লেখক ভট্টাচার্য, শেখ ওয়ালি আসিফ ইনান, সিদ্দিকী,নাজমুল আলম। এছাড়া বৈঠকে উপ...

মৃত্যুর আগে চারটি কথা বলে গেছে আছিয়া, সত্যের পর্দা ফাঁস

Image
নিজেই বলে গেছে আছিয়া—কে তার উপর ভয়ংকর নির্যাতন চালিয়েছে। তার অসহায় কণ্ঠে উচ্চারিত সেই নামটি শুনে সবাই স্তব্ধ! ঘটনার শুরু দিন পরিবারের সবাই ভেবেছিল, আছিয়া হয়তো অসুস্থ। কিন্তু সত্যিটা ছিল আরও ভয়ংকর! তার বোন জানায়, রাতে ঘুমিয়ে ছিল, এরপর. এরপর যা ঘটেছে, তা বলার মতো ভাষা নেই কারও। তাকে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল, যাতে কিছু বলতে না পারে। সকালে যখন সবাই দেখে, আছিয়া নিস্তেজ হয়ে পড়ে আছে, তখন তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ! মৃত্যুর আগে আছিয়া চারটি কথা বলে গেছে—যা সত্যের পর্দা ফাঁস করেছে। তার মা, স্বামী, শ্বশুর—সবাই জানত সত্য, কিন্তু ভয় আর লজ্জার কাছে হার মেনেছিল। নিচের ভিডিও টি দেখুন তবে ভালোভাবে সব কিছু বুজতে পারবেন।

আছিয়ার মৃত্যুর পর চাঞ্চল্যকর তথ্য দিলেন তার মা

Image
  মর্মান্তিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানো আছিয়ার মৃত্যুর পর তার মা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, ঘটনার সময় বাড়ির অন্যরা বাইরে থাকলেও একজন বয়স্ক নারী উপস্থিত ছিলেন, যিনি সবকিছু দেখেছেন। তবে এই বিষয়ে কোনো তথ্য আগেই জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি। আছিয়ার মা বলেন, "আমার ছোট মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হচ্ছিল। আমার বড় মেয়েকে বিয়ের পর থেকেই তাকে প্রচণ্ড নির্যাতন করা হতো। আমি শুধু ন্যায়বিচার চাই। যারা এই নির্মম ঘটনায় জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।" তিনি আরও জানান, হাসপাতালে ভর্তির পর থেকে আছিয়া একাধিকবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুর আগের দুই দিন সে কোমায় ছিল, এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থা জটিল হতে থাকে। তার মামা বলেন, "আমরা চাই, এই ঘৃণ্য অপরাধের যথাযথ বিচার হোক। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ হবে না।" বাংলাদেশ সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আ...

ব্রেকিং নিউজঃ মারা গেলো ৮ বছরে ধ র্ষি ত শিশু আছিয়া

Image
  মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের শিশু বিভাগের শিশুরোগের চিকিৎসাসংক্রান্ত নিবিড় পরিচর্যাকেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন ছিল শিশুটি। এর আগে বুধবার চিকিৎসাধীন অবস্থায় চারবার ও বৃহস্পতিবার আরও দুইবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকস্মিকভাবে হৃৎস্পন্দন বন্ধ) হয় শিশুটির। আট বছরের শিশুটি ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার (৮ মার্চ) বিকেলে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের নামে মামলা করেন। ধর্ষণের অভিযোগে শিশুটির ...

ব্রেকিং নিউজ: নি*ষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রে*প্তার

Image
  নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখার সভাপতি অমিত কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সাহাগোলা এলাকায় বলে জানা গেছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন, গ্রেপ্তার অমিত কুমারের বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

মাগুরায় বোনের বাড়িতে শিশুকে ধ'র্ষণ, জানা গেল আসল রহস্য

Image
  মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা করেছেন শিশুটির মা। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা (শ্বশুর) শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাশুর জানতেন। তারা ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যা চেষ্টা চালান। শনিবার (৮ মার্চ) সকালে বড় বোন ও বাবাকে দিয়ে মাগুরা সদর থানায় এজাহার পাঠান শিশুটির মা। সেই অনুযায়ী বেলা ৩টার দিকে মামলা রেকর্ড হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) এর ক/ ৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ করা হয়। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, চার মাস আগে মাগুরা পৌর এলাকার এক তরুণের সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয়। ওই বাড়িতে বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুর থাকতেন। বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানতেন। এ নিয়ে ঝগড়াও হয়েছে। এমন পরিস্থিতিতে ১ মার্চ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় আট বছরের শিশুটি। এজাহারে ঘটনার বর্ণনা দিয়ে ...

প্রথম রাকাতে সুরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে কি পড়বেন?

Image
  যদি কেউ নামাজের প্রথম রাকাতে ইচ্ছাকৃত বা ভুলবশত সুরা ফাতেহার পর সুরা নাস পড়ে ফেলে তাহলে দ্বিতীয় রাকাতে তিনি কি করবেন! এই প্রশ্নের জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, "বিরাট জটিল প্রশ্ন। সুরা নাসের পরেতো আর কোন সুরা নাই। সুরার ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ। আপনি আগে সুরা ফালাক পড়লে পরে সুরা নাস পড়বেন। নাসই আগে পড়ে ফেললে পরে কি করবেন!" তিনি বলেন, "এর উত্তর হল দ্বিতীয় রাকাতেও আপনি সুরা নাসই পড়বেন। এতে গুনাহ হবে না তবে এটা মাকরূহ। নামাজটা ত্রুটিপূর্ণ হবে।"

চোখের পাতা খুলেছে মাগুরার সেই শিশুটি

Image
  মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটি চোখের পাতা খুলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। সোমবার (১০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন শিশুটি চোখের পাতা খুলেছে।চিকিৎসকরা আশা করছেন, আগামী দুই-এক দিনের মধ্যে তার স্বাস্থ্যের উন্নতি হবে। এদিকে গতকাল রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হওয়ার খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে বলা হয়, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শিশুটির লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। শিশুটিকে এখন পিআইসিইউতে রাখা হয়েছে। বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের এই শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন শিশুটির মা। শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। শিশুর বোনের শ্বশুরকে সাত দিন, স্বামী, শাশুড়ি ও ভাসুর প্রত্যেকের পাঁচ দি...

ঢাকায় তাৎক্ষণিকভাবে মারা যেতে পারে ২ লাখ মানুষ

Image
  হক ফারুক আহমেদ, যুগান্তর :   ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশ তিনটি প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে প্রবল ভূমিকম্পপ্রবণ এলাকা না হলেও ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকিতে আছে বাংলাদেশ। সম্প্রতি দুই সপ্তাহের মধ্যে দেশে কয়েক দফা ভূকম্পন অনুভূত হয়েছে। এসব ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের আভাস দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কলম্বো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায়, এ অঞ্চলে ভূগর্ভে দুটি প্লেট ধাবিত হচ্ছে। ইন্ডিয়া প্লেট পূর্বদিকে যাচ্ছে। বার্মা প্লেট পশ্চিমের দিকে আসছে। বার্মা প্লেটের নিচে ইন্ডিয়া প্লেট তলিয়ে যাচ্ছে। এটিকে বলে ‘সাবডাকশান জোন’। জিপিএসে পরিমাণ করে দেখা গেছে, প্রতিবছর ১ মিটার থেকে দেড় মিটার সংকোচন হচ্ছে। সে হিসাবে এখানে ৮.২ থেকে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার শক্তি সঞ্চিত হয়ে আছে। যে কোনো সময় এ ভূমিকম্প হতে পারে। ভূমিকম্প বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার যুগান্তরকে বলেন, এই মাত্রার ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা নগরী। অপরিকল্পিত শহর এবং বিল্ডিং কোড মেনে অনেক স্থাপনা নির্মাণ না হওয়ায় এখানকার ১ শতাংশ বিল্ডিংও যদি ক্ষতি...

হাসিনার যেভাবে অসম্ভব প্রত্যাবর্তন হতে পারে

Image
  ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন শেখ হাসিনা। তার পতনের পর দেশ ছেড়েছেন তার দল আওয়ামী লীগের বহু নেতাকর্মীও। দেশে গ্রেপ্তার হয়েছেন অনেকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তার দায়িত্ব গ্রহণের পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফের ঘুরে দাঁড়াতে পারবেন কিনা। আবার ক্ষমতার রাজনীতির অংশ হতে পারবেন কিনা? যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে। ‘কীভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা’- এই শিরোনামে। অন্তর্বর্তী সরকার অচল হয়ে পড়লে যে হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে, সে বিষয়ে সবাই একমত। বিশ্লেষক জিল্লুর রহমানের মতে, ‘আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে।’ টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমরা সবাই কোটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম। আসলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলা...