৮ আসনে জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে ১২টি উপজেলা নিয়ে গঠিত আটটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
আটটি আসনে প্রাথমিক মনোনীত প্রার্থীরা হলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) অধ্যক্ষ মন্তাজ আলী, টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) হুমায়ূন কবীর, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) হুসনে মোবরক বাবুল, টাঙ্গাইল-৪ (কালিহাতী) প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল-৬ (বাসাইল-সখীপুর) শফিকুল ইসলাম খান, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার এবং টাঙ্গাইল-৮ (দেলদুয়ার-নাগরপুর) আসনে ডাক্তার আব্দুল হামিদ।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের পৌর উদ্যানে আয়োজিত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
টাঙ্গাইল জেলা জামায়াতের আমির ও টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনে প্রাথমিক ঘোষিত সংসদ সদস্য প্রার্থী আহসান হাবীব মাসুদ এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে টাঙ্গাইলের আটটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে।
সুত্রঃ news24bd.tv
.jpg)
Comments
Post a Comment