ব্যাপক সংঘর্ষ, প্রাণ গেল যতজনের

 


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আনামত মিয়া (৬৫) ও আজাদ আলী (৫০) নামে দুজন নিহত হয়েছেন। সংঘর্ষে আরও ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনামত মিয়া ওই এলাকার মিছির আলীর ছেলে ও নিহত আজাদ একই এলাকার ওমর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার।

তিনি বলেন, বিশুতারা গ্রামের আজাদ আলী ও ইনসান মিয়া সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। মঙ্গলবার ভোরে ইনসানের লোকজন আজাদের ওপর হামলা করেন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সকালে এই খবরে আজাদের লোকজন ইনসানের লোকজনের বাড়িতে হামলা করে।

তিনি আরও বলেন, পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হামলায় গুরুতর আহত হন আনামত মিয়া। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে আজাদ আলী ও আনামত মিয়া মারা যান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে।

সুত্রঃ জুমবাংলা

Comments

Popular posts from this blog

না ফিরার দেশে চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

হাসিনা বাদ! আ'লীগের নতুন দায়িত্ব পেলেন দুই নেতা, জেনে নিন তাদের নাম

যে ভাবে মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী