অবশেষে নির্বাচনে চূড়ান্ত সময় জানালেন মির্জা ফখরুল



 অন্তবর্তীকালীন সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্য নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টাসহ সেখানে যারা ছিলেন তারা অতি দ্রুত একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করছেন। প্রধান উপদেষ্টা এও বলেছেন— ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দেওয়ার জন্য তারা কাজ করছেন। জনগণের প্রত্যাশা এবং প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার।


বিএনপি মহাসচিব বলেন, প্রয়োজনীয় সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করছি এবং জনগণও প্রত্যাশা করছে।

Comments

Popular posts from this blog

না ফিরার দেশে চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

হাসিনা বাদ! আ'লীগের নতুন দায়িত্ব পেলেন দুই নেতা, জেনে নিন তাদের নাম

যে ভাবে মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী