ধানমন্ডিতে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

 


রাজধানীর ধানমন্ডির একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাত ১০টার দিকে ধানমন্ডি ২৮ নম্বর রোডে ১৬ নম্বর বাসাটি ঘিরে রাখেন র‌্যাব সদস্যরা। পরে রাত সোয়া ১১টার দিকে কিছু র‍্যাব সদস্য বাসায় প্রবেশ করলে শুরু হয় অভিযান।

জানা গেছে, আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী ও এমপি এ ভবনে থাকতেন। ধানমন্ডি থানা পুলিশ ও র‍্যাবের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল। তবে কাউকে আটক করার তথ্য পাওয়া যায়নি।

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার আসিফ উদ্ দোলা তপু ঢাকা টাইমসকে বলেন, অভিযান চলছে। পরে বিস্তারিত জানাতে পারব।

Comments

Popular posts from this blog

না ফিরার দেশে চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

হাসিনা বাদ! আ'লীগের নতুন দায়িত্ব পেলেন দুই নেতা, জেনে নিন তাদের নাম

যে ভাবে মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী