দেশে ফিরেই গ্রেপ্তার হলেন সাদ্দাম



 রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে সাদ্দাম হোসেনকে। ইমিগ্রেশন পুলিশের দাবি এই নেতার বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে তিনি বিদেশে আত্মগোপনে ছিলেন।

সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।

সৌদি আরব থেকে দেশে ফিরে আসা গ্রেপ্তার সাদ্দাম কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি একই উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে।  

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার গ্রেপ্তারের বিষয়টি ডিএমপির বিমানবন্দর থানা থেকে আমাদের জানানো হয়। তাকে দেবিদ্বার থানায় পাঠানো হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ ও ৫ আগস্ট দেবিদ্বার উপজেলা সদরে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হোসেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দামের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করতে দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে তথ্য পাঠানো হয়েছিল।

Comments

Popular posts from this blog

না ফিরার দেশে চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

হাসিনা বাদ! আ'লীগের নতুন দায়িত্ব পেলেন দুই নেতা, জেনে নিন তাদের নাম

যে ভাবে মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী