ব্রেকিং নিউজ: আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

 


অপারেশন ডেভিল হান্টে টাঙ্গাইলের ভূঞাপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক তরফদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম ভূঞাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম।

গ্রেপ্তারকৃত রাজ্জাক ভূঞাপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। 

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম বলেন, ‘আটককৃত রাজ্জাক তরফদারকে টাঙ্গাইল সদর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’ 

Comments

Popular posts from this blog

না ফিরার দেশে চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

হাসিনা বাদ! আ'লীগের নতুন দায়িত্ব পেলেন দুই নেতা, জেনে নিন তাদের নাম

যে ভাবে মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী