ব্রেকিং নিউজ: নি*ষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রে*প্তার

 


নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখার সভাপতি অমিত কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।


সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সাহাগোলা এলাকায় বলে জানা গেছে।


আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন, গ্রেপ্তার অমিত কুমারের বিরুদ্ধে মামলা রয়েছে।


সেই মামলার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Comments

Popular posts from this blog

না ফিরার দেশে চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

হাসিনা বাদ! আ'লীগের নতুন দায়িত্ব পেলেন দুই নেতা, জেনে নিন তাদের নাম

যে ভাবে মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী