ফেসবুক লাইভে এসে পুলিশের সাহায্য চাইলেন নগ্ন তরুণী



ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় রাতে হঠাৎই বিপদে পড়েন তরুণী মেঘনা আলম। আতঙ্কিত অবস্থায় তিনি সরাসরি ফেসবুক লাইভে এসে সাহায্যের জন্য আবেদন জানান। ভিডিওতে দেখা যায়, তিনি বলেন— “আমার বাসায় কিছু লোক এসেছে যারা নিজেদের পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি, আমি নিজে থানায় গিয়ে কথা বলব, কিন্তু তারা আমার কথা শুনছে না। আমি এখনো পুরোপুরি প্রস্তুত না, ঠিকমতো জামা-কাপড়ও পরা হয়নি। 

এ অবস্থায় তারা দরজায় জোরে জোরে নক করছে, ভিতরে ঢোকার চেষ্টা করছে। এটা ভয়ংকর।” মেঘনার অভিযোগ, আগত ব্যক্তিরা প্রথমে জন্মসনদ যাচাইয়ের কথা বলে আসেন, পরে দাবি করেন যে তার বাসায় মাদক রয়েছে। তিনি দাবি করেন, “আমি জীবনে কখনো মদ বা সিগারেট স্পর্শ করিনি, তাহলে আমার বাসায় মাদক আসবে কোথা থেকে?

 এটা একটা চক্রান্ত।” তিনি আরও জানান, আগত ব্যক্তিদের হাতে অস্ত্র ছিল এবং তারা তার বাসার নিচের দারোয়ানকে ফাঁকি দিয়ে জোর করে উপরে চলে এসেছে। এদের মধ্যে একজন ছিলেন সামির নামের এক ব্যক্তি, যাকে তিনি নিজের বাসায় কোনোদিন আনেননি। “আমাকে ভয় দেখানো হচ্ছে, আমার দরজা ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি বলেছি আমি নিজে থানায় যাব, আমার লয়ারের সঙ্গে। 

আমি একা থাকি, কোনো পুরুষ সদস্য আমার বাসায় থাকেন না। আমাকে ভয় দেখিয়ে জোর করে নিয়ে যেতে চাইছে।” লাইভে তিনি ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও পুলিশ প্রশাসনের কাছে সাহায্যের আহ্বান জানান। তিনি বলেন, “আমার ফোন, ল্যাপটপ তারা নিয়ে যেতে চাইছে, যেখানে আমার প্রমাণ রয়েছে। দয়া করে কেউ এগিয়ে আসুন।”

Comments

Popular posts from this blog

না ফিরার দেশে চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

হাসিনা বাদ! আ'লীগের নতুন দায়িত্ব পেলেন দুই নেতা, জেনে নিন তাদের নাম

যে ভাবে মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী